সোমবার, ২৫ মে ২০২৬

পদ্মা নদীতে ২৭টি গরু নিয়ে ট্রলার ডুবি, একজন নিখোঁজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদ্মা নদীতে ২৭টি গরু নিয়ে ট্রলার ডুবি, একজন নিখোঁজ
সোমবার, ২৫ মে ২০২৬



পদ্মা নদীতে ২৭টি গরু নিয়ে ট্রলার ডুবি, একজন নিখোঁজ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর মধ্য এলাকা থেকে কোরবানির গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি ট্রলার পদ্মা নদীতে ডুবে গেছে। এ ঘটনায় এক গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন গরু ব্যবসায়ী ও মাঝি গত কয়েকদিন ধরে কোরবানির জন্য গরু সংগ্রহ করেন। সোমবার সকালে ২৭টি গরু নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ট্রলারটির মাঝি ছিলেন ওকেল দেওয়ান, পিতা আব্দুল মালেক দেওয়ান।

গরুর ব্যবসায়ীদের মধ্যে ছিলেন শেখ আবুল, শেখ আযম (পিতা : শেখ আনেছ আলী), লোকমান খান (পিতা : ছোরাত খান) ও লাবলু খান (পিতা : আরজ খান)। এদের সঙ্গে থাকা ব্যবসায়ী আইয়ুব শেখ (পিতা : আব্দুল হক মিস্ত্রি) নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, সকাল বেলা ট্রলারটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পর পদ্মা সেতুর কাছাকাছি এলাকায় ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয় এবং একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩৬   ৮৯ বার পঠিত