দেওয়ানগঞ্জ পশুর হাটে মহিষের তান্ডব, প্রাণ গেল ২ জনের

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেওয়ানগঞ্জ পশুর হাটে মহিষের তান্ডব, প্রাণ গেল ২ জনের
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



দেওয়ানগঞ্জ পশুর হাটে মহিষের তান্ডব, প্রাণ গেল ২ জনের

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে। এছাড়া মহিষের এই আকস্মিক হামলায় আহত হয়েছেন আরও চারজন।

​সোমবার (২৫ মে) রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান (৫০) নামের ওই ব্যক্তি মারা যান। তিনি সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

​এর আগে, গত রোববার (২৪ মে) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে মহিষের প্রথম আক্রমণের শিকার হয়ে রুহুল আমিন নামের এক ব্যক্তি মারা যান। তিনি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার স্থানীয় আকন্দপাড়া গ্রামের এক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে কয়েকটি মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। হাটে তোলার পরপরই একটি মহিষ হঠাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠে এবং বিক্রেতার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে মহিষটি পুরো হাটজুড়ে ছোটাছুটি শুরু করে এবং সামনে যাকে পায় তাকেই আক্রমণ করতে থাকে।

​মহিষের আক্রমণ থেকে বাঁচতে হাটে থাকা ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে দিগ্বিদিক দৌড়াদৌড়ি শুরু করেন। এতে রাজিবপুরের রুহুল আমিন ও মাদার গ্রামের মজিবুর রহমানসহ অন্তত ছয়জন গুরুতর আহত হন।

রোববার ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রুহুল আমিনের মৃত্যু হয় এবং মজিবুর রহমান কে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১২:৪৬:৪৮   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ