বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত

বেলজিয়ামে উত্তরাঞ্চলে বুগেনহাউটে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি স্কুলবাস ও একটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আজ মঙ্গলবার (২৬ মে) সকালে ইস্ট ফ্ল্যান্ডার্স প্রদেশের বুগেনহাউটে একটি ট্রেন একটি স্কুলবাসে ধাক্কা দেয়। এতে স্কুলবাসটি উল্টে যায়। ফলে বেশ কয়েকজন ‘হতাহত’ হয়েছেন। তবে ঠিক কতজন নিহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুইন্টিন এক্স-এ দেয়া এক পোস্টে জানান, ‘বুগেনহাউটে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার খবর জেনে আমি গভীর শোক প্রকাশ করছি। একটি স্কুল বাসকে ট্রেনে ধাক্কা দিয়েছে। আমি আহতদের ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

স্থানীয় জনসম্প্রচার সংস্থা ভিআরটি জানিয়েছে, বাসটিতে সাতজন স্কুলশিক্ষার্থী ও দুজন প্রাপ্তবয়স্ক ছিলেন। দুজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন বাসচালক এবং অন্যজন শিশুদের তত্ত্বাবধানে ছিলেন।

রেল নেটওয়ার্ক অপারেটর ইনফ্রাবেলের মুখপাত্র ফ্রেডেরিক স্যাক্রে এএফপিকে জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় ফ্ল্যান্ডার্স অঞ্চলে একটি লেভেল ক্রসিংয়ে এই সংঘর্ষ হয়েছে। মুখপাত্র বলেন, ‘ধাক্কাটি ছিল অত্যন্ত ভয়ংকর।’ তিনি হতাহতের সংখ্যাকে ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করেছেন।

তিনি আরও বলেন, ‘সকাল ৮টা ০৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। একটি মিনিবাসকে ট্রেনে ধাক্কা লাগে। ট্রেনটি পরবর্তী স্টেশনে থামার কথা ছিল, যা প্রায় এক কিলোমিটার দূরে ছিল।’

স্থানীয় গণমাধ্যম অনুসারে, যে লেভেল ক্রসিংটিতে দুর্ঘটনাটি ঘটেছিল, সেটি বন্ধ ছিল। ভিআরটি নিউজ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্কুলছাত্রবাহী একটি বাসকে ট্রেনটি ধাক্কা দেওয়ার সময় ‘ব্যারিয়ারগুলো নামানো ছিল এবং ট্র্যাফিক লাইট লাল ছিল’।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৪২   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ