মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন কামাল হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশির পাশে দাঁড়িয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। মানবিক সহায়তার অংশ হিসেবে এ অসুস্থ প্রবাসীকে দেশে ফেরার জন্য বিমানের টিকিট দেয়া হয়েছে।

বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে দেশে প্রত্যাবর্তনের বিমানের টিকিট হস্তান্তর করেন হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এসময় মিশনের প্রথম সচিব মো. মোতাছেম বিল্যাহ ও তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী।

বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাসিন্দা কামাল হোসেন (৪২) মালদ্বীপে দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগজনিত জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে প্রয়োজনীয় সেবাযত্ন নিশ্চিত করতে জরুরিভিত্তিতে তাকে দেশে ফেরানোর এ ব্যবস্থা করেন হাইকমিশন।

টিকিট হস্তান্তরের সময় হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং হাইকমিশনের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

একইসাথে ‘মালদ্বীপে অবস্থানরত যেকোনো প্রবাসী বাংলাদেশির মানবিক, স্বাস্থ্যগত ও কল্যাণমূলক সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন সর্বদা পাশে রয়েছে’ বলেও যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:১৮   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ