দল ঘোষণা করলো পানামা

প্রথম পাতা » খেলাধুলা » দল ঘোষণা করলো পানামা
বুধবার, ২৭ মে ২০২৬



দল ঘোষণা করলো পানামা

বিশ্বকাপের দল ঘোষণা করেছে পানামা। ২৬ সদস্যের দলে সবচেয়ে বড় তারকা নরউইচ সিটির জোসে করডোবা। ২৪ বছর বয়সি এই ডিফেন্ডার ইংল্যান্ডে খেলা পানামার একমাত্র ফুটবলার।

হেড কোচ থমাস ক্রিস্টিয়ানসেন দল ঘোষণা করেন পানামা ক্যানাল প্রশাসনিক ভবনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে। গত কয়েক বছরে কনকাকাপ অঞ্চলের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় দলে পরিণত হতে যেসব খেলোয়াড়ের ভূমিকা ছিল, তাদের বেশিরভাগকেই ক্রিস্টিয়ানসেন ধরে রেখেছেন।

বিশ্বকাপে পানামা গ্রুপ ‘এল’-এ রয়েছে। তাদের গ্রুপসঙ্গী ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া। এটি বিশ্বকাপে পানামার দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে তারা ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল। সেখানেও ইংল্যান্ডের সঙ্গে একই গ্রুপে ছিল। সেবার দলটি এক ম্যাচও জিততে পারেনি।

পানামা স্কোয়াড
গোলরক্ষক: অরল্যান্ডো মসকুয়েরা (আল-ফাইহা), লুইস মেজিয়া (ক্লাব ন্যাসিওনাল, সিজার সামুদিও (সিডি ম্যারাথন)।
ডিফেন্ডার: সিজার ব্লাকম্যান (স্লোভান ব্রাতিস্লাভা), জর্জ গুতিরেজ (ডেপোর্টিভো লা গুয়াইরা), আমির মুরিলো (বেসিকতাস), ফিদেল এস্কোবার (ডেপোর্টিভো সাপ্রিসা), আন্দ্রেস আন্দ্রেদ (এলএএসকে), এদুয়ার্দো ফারিনা (এফসি পারি), জোসে করডোনা (নরউইচ সিটি), এরিক ডেভিস (সিডি প্লাজা), জিওভানি রামোস (অ্যাকাডেমিয়া পুয়ের্তো), রোদেরিক মিলার (তুরান তোভাজ)।
মিডফিল্ডার: অ্যানিবাল গদয় (স্যান দিয়েগো), কার্লোস হারভে (মিনোসোটা), ক্রিস্টিয়ান মার্টিনেজ (হাপোল ইরোনি), জোসে লুইস (এফসি জুয়ারেজ), সিজার ইয়ানিস (কোবরেসাল), ইয়োয়েল বারসেনাস (মাজাতলান), আজারিয়াস লন্ডোনো (ইউনিভার্সিদাদ কাতোলিকা), আদালবার্তো ক্যারাসকুইলা (পুমাস), আলবার্তো কুয়েন্তেরো (সিডি প্লাজা)।
ফরোয়ার্ড: ইসমায়েল দিয়াজ (ক্লান লিওন), সেসিলিও ওয়াটারম্যান (ইউনিভার্সিদাদ কনসেপসিওন), জোসে ফাজারদো (ইউনিভার্সিদাদ কাতোলিকা), তমাস রদ্রিগেজ (ডেপোর্টিভো সাপ্রিসা)।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৩০   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ