বগুড়ায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, সুপারভাইজার-হেলপার নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, সুপারভাইজার-হেলপার নিহত
বুধবার, ২৭ মে ২০২৬



বগুড়ায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, সুপারভাইজার-হেলপার নিহত

বগুড়ার কাহালু উপজেলায় চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে বাসের সুপারভাইজার ও ট্রাকচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন।

বুধবার (২৬ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কাহালু থানার নারহট্ট ইউনিয়নের পাগলা পীর মাজার সংলগ্ন বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামের শ্রী জিতেন্দ্র নাথ মন্ডলের ছেলে উত্তম মণ্ডল (৩০)। তিনি হানিফ পরিবহনের ওই বাসের সুপারভাইজার ছিলেন। অন্যজন বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে হৃদয় (৩০)। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের সহকারী ছিলেন।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের ব্যানারে চালিত একটি বাস নওগাঁ যাওয়ার পথে বউবাজার নামক স্থানে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত অনুমান পৌনে তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই বাসের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং বাসের সুপারভাইজার ও ট্রাকচালকের সহকারীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৪টার দিকে বাসের সুপারভাইজার উত্তম মন্ডল এবং সকাল সোয়া ৮টার দিকে ট্রাকের সহকারী হৃদয় মারা যান। দুর্ঘটনায় আহত অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে চাইলে কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব জানান, দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে দুজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২৫ বগুড়ার কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানযাত্রী মা ও মেয়ে নিহত হন। এ সময় আহত হন ভ্যানচালকও।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৫৪   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ