আদ্ -দ্বীনে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদ্ -দ্বীনে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট
বুধবার, ২৭ মে ২০২৬



আদ্ -দ্বীনে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট

চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যুর পর রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার কারণে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তদন্ত করবেন তারা।

বুধবার (২৭ মে) দুপুরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের এক সদস্য গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সিনিয়র স্যাররা এখানে ডেকেছেন। আমরা উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস নিয়ে এসেছি। যে কক্ষে নবজাতকরা মারা গেছে সেই কক্ষে এসব ডিভাইস দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবো। এখানে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কি না, আর ছড়িয়ে থাকলে কোন গ্যাস এবং কী পরিমাণে ছড়িয়েছে, এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে এসে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুম থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করেন।

বুধবার সকালে হাসপাতালটিতে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। তারা সবাই পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ একে দুর্ঘটনা বললেও শিশুদের স্বজনদের অভিযোগ, নবজাতক ওয়ার্ডে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্রের গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:২১   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
গণমাধ্যমের অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে : ডিআরইউতে তথ্যমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব
সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ