![]()
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বুধবার (২৭ মে) বেলা ১১ দিকে বাথরুম তুলতে গিয়ে প্রতিপক্ষের মার ধরে আহত হয়ে হতদরিদ্র ফিরোজা বেগম (৭০) নিহত হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময় না তদন্তের জন্য থানায় নিয়ে আসছে।
ফিরোজা বেগমের পরিবার সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর গ্রামের টুলু মিয়া গংদের সাথে ফিরোজা বেগমের বাবার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ঝামেলা চলে আসছে। ওই জমি নিয়ে আদালতে মামলার পর আদালতের রায় ফিরোজা বেগমের পক্ষে হয়। আদালতের রায় অমান্য করে টুলু মিয়ারা জোর দখল করে ওই জমি ভোগ দখল করছে। ওই জমিতে বুধবার ফিরোজা বেগম বাথরুম নির্মাণ করতে গেলে রামচন্দ্রপুর গ্রামের টুলু মিয়া (৪৫), তার ভাই বাচ্চু মিয়া (৫৫), রসুল মিয়া (৭৫) ও বাচ্চু মিয়ার ছেলে বাপ্পি মিয়া (২৭) ওই মহিলাকে মারধর করে। আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুমন রায় তাকে মৃত ঘোষণা করেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. জালাল সিকদার বলেন, ওই জমি নিয়ে ফিরোজার সাথে বা টুলু মিয়াদের আদালতে মামলা চলতেছে। বুধবার ওই জমিতে ফিরোজা বেগম বাথরুম করতে গেলে টুলু মিয়া গ্রুপ মারধর করে তাকে মেরে ফেলেন।
মৃত ফিরোজা বেগমের বোন সবুর নেছা ও তার ছেলে আজিজুর মোল্যা বলেন, আমাদের জমি জোর করে টুলু মিয়া গংরা দখল করে রেখেছে। ওই জমিতে আমরা বাথরুম করতে গেলে ফিরোজাকে মারধর করে মেরে ফেলেছে।
টুলু মিয়াদের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য দেওয়া সম্ভব হলো।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, হাসপাতাল থেকে ফিরোজার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জিডি মূলে ময়নাতদন্তে পাঠানো হবে। ময়না তদন্ত রিপোর্ট আসলে তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:৫৮:১২ ১৬ বার পঠিত