কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস

প্রথম পাতা » খেলাধুলা » কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬



কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস

এর চেয়ে ভালো বিদায় আর কী হতে পারত! অলিবার গ্ল্যাসনার গত জানুয়ারিতেই জানিয়ে দিয়েছিলেন, মৌসুম শেষে ক্রিস্টাল প্যালেস ছেড়ে যাবেন। গতকাল কনফারেন্স লিগের ফাইনালটি ছিল প্যালেসের ডাগআউটে তার শেষ ম্যাচ। দলটিকে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জেতানো এ কোচ এবার জিতলেন কনফারেন্স লিগের ট্রফি।

প্যালেস ফাইনালে স্প্যানিশ ক্লাব রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ প্রথমার্ধের পর ৫১তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ফিলিপ মাতেতা। দ্বিতীয়ার্ধ জুড়ে দুর্দান্ত রক্ষণভাগের পারফরম্যান্সে ক্লিন শিট ধরে রাখে ঈগলসরা, হয় চ্যাম্পিয়ন। এর মাধ্যমে ইউরোপা লিগে খেলার টিকিট নিশ্চিত করলো তারা।

গত এক বছরে প্যালেস জিতলো তৃতীয় শিরোপা। এটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় তাদের প্রথম ট্রফি। প্রথম ইউরোপিয়ান শিরোপা হতে পারত রায়ো ভায়েকানোরও। এটি ছিল তাদের প্রথম কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনাল।

গ্ল্যাসনার ২০২৪ সালে প্যালেসের দায়িত্ব নিয়েছিলেন। এই আড়াই বছরে তিনটি শিরোপা জেতানোয় তার প্রতি কৃতজ্ঞ শিষ্যরা। ম্যাচ শেষে টাইরিক মিচেল বলেছেন, ‘তিনি আড়াই বছরে যে পরিবর্তন এনে দিয়েছেন, তা সত্যিই অবিশ্বাস্য। ক্রিস্টাল প্যালেসের জন্য তিনটি ট্রফি। ক্লাবের ইতিহাসে প্রথম তিনটি বড় শিরোপাই এসেছে তার হাত ধরে।

গ্ল্যাসনার দায়িত্ব নেওয়ার আগে প্যালেসের বড় কোনো শিরোপা ছিল না। তিনটি শিরোপা জেতানোয় প্যালেসের কোচ হিসেবে তার স্থান কোথায় হবে? মিচেল বলেন, ‘তিনি নিঃসন্দেহে প্যালেসের ইতিহাসের অন্যতম সেরা ম্যানেজার। প্রতিযোগিতাগুলোকে ক্লাব কীভাবে দেখে, সেটাই তিনি বদলে দিয়েছেন। এখন আমরা শুধু প্রিমিয়ার লিগে টিকে থাকা বা ইউরোপে খেলার কথা ভাবি না, আমরা সেগুলো জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামি।’

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৪৪   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ