সরকারি অনাথ শিশু পরিবারের সাথে ফরিদপুর জেলা প্রশাসনের ঈদ উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারি অনাথ শিশু পরিবারের সাথে ফরিদপুর জেলা প্রশাসনের ঈদ উদযাপন
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬



সরকারি অনাথ শিশু পরিবারের সাথে ফরিদপুর জেলা প্রশাসনের ঈদ উদযাপন

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছে জেলা প্রশাসন। নতুন নোটের সালামি বিতরণের মধ্য দিয়ে শিশুদের মুখে ফুটে ওঠে ঈদের আনন্দ ও হাসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। তিনি শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে নতুন নোটের সালামি তুলে দেন। এ সময় শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিশুদের জন্য বিশেষ খাবার পরিবেশন ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমেরও আয়োজন করা হয়।
এ সময় সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজনে অংশ নিয়ে শিশুরা আনন্দ প্রকাশ করে এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফরিদপুর জেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১২:৫২   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ