ফরিদপুরে আলোচিত শিল্পী লাইলী আক্তারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় পুলিশ সুপারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে আলোচিত শিল্পী লাইলী আক্তারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় পুলিশ সুপারের
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬



ফরিদপুরে আলোচিত শিল্পী লাইলী আক্তারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় পুলিশ সুপারের

ফরিদপুর জেলা প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচিত ফরিদপুরের লোকসংগীত শিল্পী লাইলী আক্তারের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
আজ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তিনি লাইলী আক্তারের খোঁজ-খবর নেন এবং তাঁর হাতে ঈদ উপহারসামগ্রী তুলে দেন। এসময় পুলিশ সুপার বলেন, ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে লাইলী আক্তারের যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা ও আইনি সহায়তা প্রদান করা হবে।
সম্প্রতি নজরুল সংগীত গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন লাইলী আক্তার। সাক্ষাৎকালে তিনি তাঁর সুমিষ্ট কণ্ঠে গান পরিবেশন করেন। তাঁর দরদী কণ্ঠের গান শুনে পুলিশ সুপারসহ উপস্থিত কর্মকর্তারা মুগ্ধ হন এবং তাঁর গানের প্রশংসা করেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৬:১৭   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ