একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬



একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি ভঙ্গুর অর্থনীতিকে সঠিক স্থানে এনে এগিয়ে যাওয়ার জন্য সময় প্রয়োজন। দেশের মানুষের কাছে একটাই আকুতি, একটাই আবেদন; সেই সময়টুকু আমাদের একটু দেন। আমরা একটি কল্যাণকর রাষ্ট্রের দিকেই এগোচ্ছি।

নির্বাচিত সরকার হিসেবে আমরা আপনাদের কাছে দায়বদ্ধ।

আজ (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে নিজ বাড়ির দারুস সালাম জামে মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করেন অর্থমন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, কোরবানির ঈদে সাধারণত জিনিসপত্রের দাম বাড়ে, এবার কমেছে। আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই। আপ্রাণ চেষ্টা করা হচ্ছে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার। আশা করি, ক্রমান্বয়ে কমে আসবে। তবে একটু সময় দিতে হবে।

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। চট্টগ্রামের ইতিহাসে প্রথম অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার দেশবাসীকে অর্থনীতির গতিপথের দিশা দেখাবেন আমির খসরু। বাজেটকে সামনে রেখে দেশের অর্থনীতির হালচাল সাংবাদিকদের কাছে সংক্ষেপে তুলে ধরেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘খালি প্রবৃদ্ধির কথা চিন্তা করলে তো হবে না। সাধারণ মানুষকে অর্থনীতির সুফল পেতে হবে।

দ্রব্যমূল্য যদি সাধারণ মানুষের আওতার বাইরে চলে যায়, তাহলে তো তারা অর্থনীতির সুফল থেকে বঞ্চিত হবে।’

আমির খসরু বলেন, ‘আমরা বিগত সরকারগুলোর কাছ থেকে দেশের একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতেও সেই ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় আনতে হচ্ছে।

আমরা সমৃদ্ধির পথে যাব, ইনশাআল্লাহ।’

ঈদুল আযহা মানে শুধু পশু জবাই করে মাংস খাওয়া নয় বলেও মন্তব্য করেন আমির খসরু। তিনি বলেন, ‘ঈদুল আযহা মানে হচ্ছে ত্যাগ। আমাদের ত্যাগ করা শিখতে হবে। নিজে ত্যাগ করে দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে হবে। প্রতিবেশীর জন্য করতে হবে। মোট কথা ত্যাগের যে মহিমা, সেটা ধারণ করতে হবে।

সবকিছু আমাকেই পেতে হবে—এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।

দেশে সবাই যেন সবাইকে সম্মান করে, এমন পরিবেশ সৃষ্টি করতে হবে বলেও মত দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩:০১:০৮   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমিপ্রতিমন্ত্রী
একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ট্রেনের ধাক্কা, ছাদ থেকে পড়ে আহত ৮
ঈদ করতে বাড়ি ফিরছিলেন বাবা-মা, তার আগেই গাছ পড়ে মারা গেল শিশুসন্তান
কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদ মন্ত্রী
পেকুয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর
জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলির ঘটনায় ২ মামলা
চামড়া সংরক্ষণে ২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ