শুক্রবার, ২৯ মে ২০২৬

চামড়া শিল্প স্থানান্তরের প্রক্রিয়া সঠিক ছিল না : বাণিজ্য ও শিল্পমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » চামড়া শিল্প স্থানান্তরের প্রক্রিয়া সঠিক ছিল না : বাণিজ্য ও শিল্পমন্ত্রী
শুক্রবার, ২৯ মে ২০২৬



চামড়া শিল্প স্থানান্তরের প্রক্রিয়া সঠিক ছিল না : বাণিজ্য ও শিল্পমন্ত্রীooooooooooo

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, হাজারীবাগ থেকে সাভারের হরিনধরায় চামড়া শিল্প স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক থাকলেও স্থানান্তর প্রক্রিয়া ঠিক ছিল না।

আজ (শুক্রবার) সাভারের হরিনধরায় বিসিক চামড়া শিল্প নগরীর সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সিইটিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, বর্জ্য শোধনাগারটির প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল দৈনিক ২৫ হাজার কিউবেক মিটারের। কী কী পরিবর্তন করলে প্রকল্পটি কার্যকর হবে সে বিষয়ে দ্রুত কাজ করার কথাও জানান।

তিনি আরও বলেন, স্থানান্তরের সময় যেসব চামড়া শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছিল অথবা স্বল্প পরিসরে সচল থাকার কারনে বিপুল দেনায় জর্জরিত হয়ে লোকসানি প্রতিষ্ঠানে পরিনত হয়েছে সেগুলোকে আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিবর্তন করার উপায় নিয়েও কাজ করছি।

এসময় শিল্প সচিব মো. ওবায়দুর রহমান এবং বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৭   ১০ বার পঠিত