আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান আগামীকাল

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন  ।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকাল ৫টায় তিনি আমলাপাড়া পূজামণ্ডপে উপস্থিত হবেন এবং শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ পর্যবেক্ষণ করবেন। পরিদর্শনকালে মন্ত্রী স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেবেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যেই মন্ত্রীর এই ঝটিকা সফর।

স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

অনুষ্ঠানে স্থানীয় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৭   ৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ