দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন: হিদাডাঙ্গার খালপাড়ে বর্জ্য ফেলার প্রতিবাদে মানবন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন: হিদাডাঙ্গার খালপাড়ে বর্জ্য ফেলার প্রতিবাদে মানবন্ধন
রবিবার, ৩১ মে ২০২৬



দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন: হিদাডাঙ্গার খালপাড়ে বর্জ্য ফেলার প্রতিবাদে মানবন্ধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডের হিদাডাঙ্গা গ্রামে বসতবাড়ির পাশে সুইচগেট সংলগ্ন খালপাড়ের উন্মুক্ত স্থানে পৌরসভার বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে ওই স্থানে বর্জ্য ফেলার ফলে পরিবেশ দূষণ, তীব্র দুর্গন্ধ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হওয়ায় এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন।

শনিবার, ৩১ মে সকালে দুই ঘণ্টাব্যাপী হিদাডাঙ্গা সুইচগেট চত্বরে অনুষ্ঠিত মানবন্ধনে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানবন্ধনে বক্তব্য দেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক শরীফ মো. গোলাম মওলা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আনিসুজ্জামান জনি, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর সৈয়দ রোমান আলী, স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম মৃধা, সৈয়দ ইমরান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বসতবাড়ি, কৃষিজমি ও খালের পাশে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দুর্গন্ধে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং শিশু ও বয়স্কদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। তাঁরা অবিলম্বে ওই স্থানে ময়লা ফেলা বন্ধ করে বিকল্প স্থানে বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানান।

এ সময় অংশগ্রহণকারীরা হিদাডাঙ্গায় ময়লা ফেলা বন্ধ করো জনস্বাস্থ্য রক্ষা করো, পরিবেশ বাঁচাও” স্লোগান দেন এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মানবন্ধন শেষে বক্তারা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি তাঁরা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য আলফাডাঙ্গা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

মানবন্ধনের বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও দাবিগুলো আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় জনগণের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:১৭   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ