১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভা অনুষ্ঠিত
রবিবার, ৩১ মে ২০২৬



১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বর্ষপূর্তি উদযাপনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল পূর্ণাঙ্গ কমিটি ও উপ-পর্ষদ কমিটি গঠন, অর্থ কমিটির কার্যক্রম শুরু, স্মরণিকা প্রকাশনা কমিটি গঠন, নীতিমালা বাস্তবায়ন, রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা এবং বর্ষপূর্তি উদযাপনের সম্ভাব্য সময় নির্ধারণ।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ১৯৫৮ সালের শিক্ষার্থী শরীফ মো. আমিন উদ্দিন, দেশের মিডিয়া জগতের অন্যতম ব্যক্তিত্ব ও ১৯৭৫ সালের শিক্ষার্থী ফজলুর রহমান বাবু, অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, এ কে কিবরিয়া স্বপন, খলিফা কামাল উদ্দিন, শেখ মাহতাব আলী মেথু, সাজ্জাদ হোসেন রনি, সৈয়দ মান্না হোসেন খসরু, রানা খান, নুরুদ্দিন ফকির, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ফকির এবং সৈয়দ আলাওল হোসেন তনুসহ বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীরা।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও দেশের বিশিষ্ট বাউল শিল্পী পাগলা বাবলু খান।

সভায় বক্তারা বলেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হবে। এ আয়োজন সফল করতে সকল প্রাক্তন শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান (সাঈদ) এবং সার্বিক সমন্বয় করেন সৈয়দ ‌ আব্দুল আউয়াল নান্না ‌। সভা শেষে আগামী ২০ জুন সকাল ১০টায় পরবর্তী প্রস্তুতি সভার তারিখ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:২৫   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ