জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী
রবিবার, ৩১ মে ২০২৬



জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন।

তিনি বলেন, জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন। তিনি ছিলেন এ দেশের উন্নয়নের রূপকার। দেশের জন্য তাঁর অবদান বলে শেষ করা যাবে না।

আজ সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বলেন, জিয়াউর রহমানকে নির্মমভাবে শহীদ করার পর, বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নের হাল ধরেছেন। তাঁর ইন্তেকালের পর জনগণ আবার বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পিতা-মাতার মতোই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন।

দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের সর্ববৃহৎ দল হিসেবে বিএনপিতে প্রতিযোগিতা থাকবে। তবে তা যেন শত্রুতায় রূপ না নেয়।

এ সময় তিনি আরও বলেন, এলাকার যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে তিনি কাজ করছেন। পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলোর সমাধান করা হবে।

মন্ত্রী মাদক ও কিশোর গ্যাং প্রসঙ্গে বলেন, এ সমস্যা এখন সারা দেশের। বিগত সরকার সবদিক থেকে সমাজকে কলুষিত করে গেছে। এজন্য মা-বাবার পাশাপাশি শিক্ষক ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদেরও ভূমিকা রাখতে হবে।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, সরকার তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করেছে। এর মাধ্যমে শিশু-কিশোরদের মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশ ঘটবে।

সোনাগাজী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্যসচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএস মারুফ প্রমুখ।

সভা শেষে ওলামা দলের সভাপতি শাহজালাল খুরশিদ মোনাজাত পরিচালনা করেন।

পরে দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০:১৯:৩২   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ