কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী
রবিবার, ৩১ মে ২০২৬



কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী

কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবো। আপনাদের জন্য প্রয়োজনে আদালতে যেতেও রাজি আছি।

আজ রোববার কুমিল্লা সদরে বিজয়পুর মহিলা কলেজ মাঠে কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, ‘গুনইঙ্গাজুরি খালের পানি দেখলাম, খুব মন খারাপ হলো। পরিবেশ এমন হওয়ার কথা না। আমি স্বচক্ষে দেখলাম। এ সপ্তাহের মধ্যে ইপিজেড কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তাদের বর্জ্যে মানব পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে- এটা হতে দেয়া যায় না। ইপিজেড যেমন দরকার তেমনি দরকার সুষ্ঠু পরিবেশও। ’

মন্ত্রী আরও বলেন, আপনাদের খালের পানি যেন দূষিত না হয় সেটা দেখভালের দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবো। আমি যদি দায়িত্ব পালন না করি তাহলে আমিতো এ রাস্তা দিয়েই যাতায়াত করি, আপনারা আমার গাড়ি আটকে দিবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ (সদর, সদর দক্ষিণ) আসনের এমপি মনিরুল হক চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুমিল্লা মহানগর সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষকদল সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২৩:২৭:১৭   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ