মাদক ও বাল্য বিবাহ নিরোধে মধুখালীতে জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক ও বাল্য বিবাহ নিরোধে মধুখালীতে জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মঙ্গলবার, ২ জুন ২০২৬



মাদক ও বাল্য বিবাহ নিরোধে মধুখালীতে জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ২জুন মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২টায় মধুখালী মাল্টিপারপাস হলরুমে মাদক ও বাল্য বিবাহ নিরোধে অংশীজনের সাথে ফরিদপুরের জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ।
মাদক মুক্ত মধুখালী গড়ি,সুস্থ সবল জীবন গড়ি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ সময় বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) প্রতীক দত্ত, থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ,সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলা জামাতের আমির মাওলানা আলিমুজ্জামান,বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব) মোঃ ইকবাল হাসান ও সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। আলোচনা পরবর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের মঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পরে বিকালে উপজেলা অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন ,বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৫৪   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
স্ত্রীর সঙ্গে ঝগড়া ও মদপানের ভিডিও ভাইরাল: নৌ পুলিশের এসআই প্রত্যাহার
দক্ষিণখানে অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
শাওনসহ গত ১৭ বছরের সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ