স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
মঙ্গলবার, ২ জুন ২০২৬



স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সাথে আজ মঙ্গলবার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রা সূচিত হয়। মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি বলেন, বাংলাদেশ ও আমেরিকার সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি মাইলফলক অতিক্রম করছে।

স্পিকার আরো বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের জনগণ সবসময় স্বৈরাচারীর বিরুদ্ধে সংগ্রাম করে আসছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ কেবল গণতন্ত্রের মাধ্যমেই প্রকৃত সমৃদ্ধি অর্জন করতে পারে।

সাক্ষাৎকালে তাঁরা উভয়ই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বাংলাদেশের মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি, জনগণের সাথে জনগণের সম্পর্ক স্থাপন, সংসদীয় ককাস ফোরামে গণতন্ত্র দিবস উদযাপন, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে মার্কিন সরকারের সহায়তা এবং চলমান জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশে তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনের জন্য তারা মতবিনিময় করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ সময় বাংলাদেশে বিদ্যমান রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত এবং রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রস্তাব করেন।

রাষ্ট্রদূত এসময় জাতীয় সংসদের ‘স্পিকার’ পদে নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩২:১৩   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
স্ত্রীর সঙ্গে ঝগড়া ও মদপানের ভিডিও ভাইরাল: নৌ পুলিশের এসআই প্রত্যাহার
দক্ষিণখানে অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
শাওনসহ গত ১৭ বছরের সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ