আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক কুদ্দুসের মর্মান্তিক মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক কুদ্দুসের মর্মান্তিক মৃত্যু
মঙ্গলবার, ২ জুন ২০২৬



আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক কুদ্দুসের মর্মান্তিক মৃত্যু

আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক কৃষকের। মঙ্গলবার ২ জুন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার ফরিদ মৎস্য হ্যাচারিতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মো. বুদ্দুস শেখ ৪৮ উপজেলার নাওরা মিঠাপুর গ্রামের মৃত জুলফাত শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বুদ্দুস শেখ জাটিগ্রাম পশ্চিমপাড়া মাঠে নিজের পাটক্ষেতে কাজ করছিলেন। বেলা বাড়ার সঙ্গে তীব্র গরমে তিনি তৃষ্ণার্ত হয়ে পড়েন। পানি পানের জন্য মাঠের পাশে থাকা ফরিদ মৎস্য হ্যাচারিতে যান। সেখানে পানি তোলার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ডিপ-টিউবওয়েলের মোটরে অসাবধানতাবশত হাত লাগতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বুদ্দুস শেখকে মৃত ঘোষণা করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফকির তাইজুর রহমান বলেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হঠাৎ এ মৃত্যুর খবরে নিহতের পরিবার ও জাটিগ্রাম এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন স্ত্রী-সন্তানরা।

বাংলাদেশ সময়: ২০:৩৭:০৩   ১২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: শাহে আলম
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
হেমন্তের শুরু থেকেই শীতের আমেজ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ
সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ