বুধবার, ৩ জুন ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখার শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখার শ্রদ্ধা
বুধবার, ৩ জুন ২০২৬



শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখার শ্রদ্ধা

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখা।

বুধবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কর্মসূচিতে অংশ নেন জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক আব্দুর রউফ খান নবাব, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ প্রিন্স ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জানান, দেশের বাইরে অবস্থান করলেও তারা সবসময় জাতীয়তাবাদী আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি হৃদয়ে ধারণ করে চলেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত রাখতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখা নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

তারা বলেন, শাহাদাতবার্ষিকীর এই আয়োজন কেবল শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান নয়; বরং এটি একজন রাষ্ট্রনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি অঙ্গীকার।

অনুষ্ঠানের সমাপনীতে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫৫   ১০ বার পঠিত