
জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবিহিতকরণ, বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘লঙ্ঘিত হলে ভোক্তা-অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার’ এ প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
সভায় প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সোহেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান (সাধারণ), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশিকুর রহমান তালুকদার, উপপরিচালক ভোক্তা অধিদফতরের নয়ন কুমার সাহা, জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ।
প্রধান অতিথি ফারুক আহম্মেদ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর কার্যকর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, মূল্য নিয়ন্ত্রণ এবং ভেজাল ও প্রতারণা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ।
সভায় বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান হাসান সভায় অংশগ্রহণকারীদের জন্য ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলে কার্যকর সমন্বয় ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার তদারকি জোরদারকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।
ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬:৪২:১৭ ৩ বার পঠিত