আম গাছ থেকে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আম গাছ থেকে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



আম গাছ থেকে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের মো. দোবির হোসেন শেখের কন্যা ও দুই সন্তানের জননী রুনা বেগম বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় বাড়ির একটি আমগাছে আম পাড়ার জন্য উঠেন।
গাছে ওঠার একপর্যায়ে অসাবধানতাবশত একটি ডাল ভেঙে গেলে তিনি গাছের নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. কবির সরদার জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রুনা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:০১   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ