সমাজকল্যাণ মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজকল্যাণ মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



সমাজকল্যাণ মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার Susan Ryle সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম দ্রুতগতিতে বাস্তবায়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার নারী ও শিশুদের উন্নয়নে আন্তরিক। সরকার নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় জনগণের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মন্ত্রী বলেন, শিশু যত্ন, বাল্যবিবাহ প্রতিরোধ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, স্ট্যান্ডার্ড ডিএনএ ল্যাবরেটরি স্থাপন, ভাষাশিক্ষা ও প্রশিক্ষণ এবং কেয়ার গিভারদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।

হাইকমিশনার দু’দেশের মধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো সহযোগিতার আশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সাক্ষাৎ দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১০:১৪   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ