ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এনএনএর প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বা এলাকার আল-মাশাল অঞ্চলে ইসরাইলি যুদ্ধবিমান দুই দফা বিমান হামলা চালায়। এ হামলায় ৪ বিদেশি নাগরিক আহত হন। যাদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং দুইজন সিরীয়।

এছাড়া নাবাতিয়েহ জেলার আরও কয়েকটি এলাকায় দখলদার বাহিনী দ্বারা হামলার খবর পাওয়া গেছে। এনএনএ জানিয়েছে, জেবশিত ও আর্নুন শহরেও বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হয়েছে।

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরাইলি হামলার খবর সামনে এলো। যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সম্ভাবনাও ফিকে হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৩:১৬   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

News 2 Narayanganj News Archive

আর্কাইভ