মুক্তাগাছায় ৩৬ অসহায়কে এমপির আর্থিক সহায়তা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তাগাছায় ৩৬ অসহায়কে এমপির আর্থিক সহায়তা প্রদান
শুক্রবার, ৫ জুন ২০২৬



মুক্তাগাছায় ৩৬ অসহায়কে এমপির আর্থিক সহায়তা প্রদান

জেলার মুক্তাগাছা উপজেলায় ৩৬ অসহায়কে আর্থিক সহযোগিতা করেছেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু।

আজ শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে এ অনুদান দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন বাবলু।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা কৃষক দলের সভাপতি মুখলেছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জ, মতিউর রহমান খোকন, সদস্য এটিএম ইলিয়াস, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রমুখ।

এ সময় এমপি জাকির হোসেন বাবলু বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করা হচ্ছে। আমরা চাই সকল দলমত নির্বিশেষে সুন্দর মুক্তাগাছা গড়তে। ইতোমধ্যে খাল খনন শুরু হয়েছে, বনায়ন করা হবে খালের তীরে।

অনুষ্ঠানে সুবিধাভোগীদের উদ্দেশ্যে এমপি আরও বলেন, অসহায় মানুষের জন্য সরকার সব সময় পাশে আছে। আজকের এ অনুদান এখানেই শেষ নয়, আগামীতেও ধারাবাহিক বিবেচনায় অসহায়রা পাবে আর্থিক সহযোগিতা।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪০   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ