বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক গ্রেপ্তার
শনিবার, ৬ জুন ২০২৬



বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ফয়জুল্লা (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার সকালে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের পর স্থানীয়রা ফয়জুল্লা (৩৯) নামে তিন সন্তানের জনক এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে ওই কিশোরীর চাচী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি কিশোরীকে আম খাওয়ানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়। কিশোরীর চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

ভুক্তভোগীর এক স্বজন বলেন, মেয়েটি বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় সে নিজেকে রক্ষা করতে পারেনি। তার অসহায়ত্বের সুযোগ নেওয়া হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই।

কিশোরীর চাচি বলেন, ঘরে গিয়ে দেখি মেয়েটি আতঙ্কে কান্নাকাটি করছে। এমন ঘটনার বিচার না হলে সমাজে আরও অনেকে সাহস পাবে।

তবে অভিযুক্ত ফয়জুল্লা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয়রা বলছেন, প্রতিবন্ধী নারী ও শিশুরা সাধারণ মানুষের তুলনায় যৌন সহিংসতার অধিক ঝুঁকিতে থাকে। নিজেদের সুরক্ষা, প্রতিবাদ বা আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে তারা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। ফলে অনেক ঘটনাই প্রকাশ্যে আসে না।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা দেওয়া হয়েছে। কিশোরীর চাচি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:১৪   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ