রবিবার, ৭ জুন ২০২৬

ঈদের আনন্দে ঐক্যের বার্তা- সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন বিএনপির পুনর্মিলনী ও সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদের আনন্দে ঐক্যের বার্তা- সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন বিএনপির পুনর্মিলনী ও সভা
রবিবার, ৭ জুন ২০২৬



ঈদের আনন্দে ঐক্যের বার্তা- সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন বিএনপির পুনর্মিলনী ও সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুন) রাতে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর খান-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান মালম-এর সঞ্চালনায় সভায় প্রধান আলোচনা ও সাংগঠনিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি দলীয় ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই পুনর্মিলনী ও মাসিক সভার আয়োজন।
সভায় বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপি
সাবেক যুগ্ম সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান, ভাটারা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসল্লী, উপজেলা বিএনপি তাঁতী বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মাহাতাব, উপজেলা বিএনপি সদস্য শফিকুল ইসলাম মিলন ও সেলিম রেজা, ভাটারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম দপ্তর সম্পাদক ফরাদ হোসেন জোহা প্রমুখ।

এছাড়াও অঙ্গ-সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ভাটারা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রশিদুল হাসান হারুন, ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফুর রহমান, ওলামা দলের সভাপতি ইব্রাহিম খলিল, যুবদলের সভাপতি আনিসুর রহমান এবং ছাত্রদলের সভাপতি নাজমুল হাসানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “বিগত দিনের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত করে যারা ভাটারা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা করবে, তাদেরকে কঠোরভাবে বয়কটসহ প্রতিহত করা হবে।”

পরিশেষে, আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের সকল নেতা-কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১০:৫৪:৫৬   ৫২ বার পঠিত