রবিবার, ৭ জুন ২০২৬

রাজবাড়ীতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
রবিবার, ৭ জুন ২০২৬



রাজবাড়ীতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় পালিত হল বিশ্ব তামাক মুক্ত দিবস।

আজ রোববার বেলা সাড়ে ১১ টায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীদুল ইসলাম। জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. আশিকুজ জামান জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, বাসসের জেলা সংবাদদাতা মোশারফ হোসেন, এনজিও প্রতিনিধি লুৎফর রহমান লাবু, গণমাধ্যম প্রতিনিধি মো. কবির হোসেন,

বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ দশমিক ৭৮ কোটি মানুষ তামাক গ্রহণ করে এবং তামাকজনিত রোগে বছরে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু ঘটে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৯   ১১ বার পঠিত