ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা

প্রথম পাতা » খেলাধুলা » ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা

প্রিমিয়ার লিগে যেনো জয়খরা কাটছেই না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। এবার ফুলহ্যামের কাছেও পয়েন্ট খুইয়েছে তারা। ১-১ ড্র-এ শেষ হয়েছে ম্যাচ। এতে ফুলহ্যামের বিপক্ষে টানা ২০ ম্যাচ জয়ের ধারাও থামলো সিটিজেনদের।

শনিবার (২১ নভেম্বর) নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামকে আতিথ্য দেয় ম্যানসিটি।

এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ১৬তম মিনিটে ডেডলক ভাঙেন রদ্রিগো মুনিজ। অস্কার ববের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত এক শটে গোল করে ফুলহ্যামকে এগিয়ে দেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ।

প্রথমার্ধেই সমতার সুযোগ পেয়েছিলো সিটি। ২৫তম মিনিটে নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের গোল ভিএআর-এ বাতিল হলে সেই সুযোগ হাতছাড়া হয় তাদের। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফুলহ্যাম।

বিরতির পর আক্রমণের পসরা সাজায় স্বাগতিকরা। এর ফল পেতেও অবশ্য দেরিও হয়নি তাদের। ৫৭তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে গোল করে সিটিকে সমতায় ফেরান এলিয়ট অ্যান্ডারসন।

বাকি সময়ে লিড পেতে মরিয়া হয়ে আরও অ্যাটাকিং ভঙ্গিতে খেলতে থাকে সিটি। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় স্বাগতিক দলের ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এতে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে সিটি। অন্যদিকে, টানা তৃতীয় ড্র নিয়ে ফুলহ্যাম রয়েছে তালিকার ১৪তম স্থানে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০২   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ