রবিবার, ৭ জুন ২০২৬

ফরিদপুর তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল পরিদর্শন করলেন ‌জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল পরিদর্শন করলেন ‌জেলা প্রশাসক
রবিবার, ৭ জুন ২০২৬



ফরিদপুর তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল পরিদর্শন করলেন ‌জেলা প্রশাসক

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাজহারুল ইসলাম।
আজ রবিবার বিদ্যালয় পরিদর্শনকালে তিনি স্কুল ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ‌ এ সময় প্রতিষ্ঠানটি ‌ শিক্ষক শিক্ষিকা ‌ শিক্ষার্থীবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:১০:০৪   ৩৭ বার পঠিত