ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা নিধন বন্ধের আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা নিধন বন্ধের আহ্বান
সোমবার, ৮ জুন ২০২৬



ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা নিধন বন্ধের আহ্বান

ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনারে বক্তারা দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

জেলা মৎস্য বিভাগের আয়োজনে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় আয়োজিত এক সেমিনারে তারা আজ একথা বলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আফরোজা পারভীন বলেন, আমাদের জাতীয় আয়ের ১ শতাংশ আয় ইলিশ থেকে আসে। দেশে ৭ লাখ মানুষ এ পেশায় জড়িত। বিভিন্ন কারণেই ইলিশের উৎপাদন কমে গেছে। ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশ সংরক্ষণ ও এর প্রজনন নিশ্চিত করতে হবে। এজন্য জাটকা নিধন বন্ধ করতে হবে। এই চেষ্টা অব্যাহত রাখলে ইলিশের উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

তিনি বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় ঐতিহ্য। অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ সংরক্ষণ, প্রজনন বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা ইলিশ সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে সংরক্ষণমূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। যা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মাত্র ২২ দিন নিষেধাজ্ঞা মেনে চললে, মা ইলিশ রক্ষা পাবে এবং বাচ্চা ইলিশ বড় হতে সহায়ক হবে। তিনি সবাইকে জাটকা নিধন থেকে বিরত থাকার আহ্বান জানান।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক পলাশ হালদার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন এবং পাচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান রতন। এছাড়াও সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৫৬   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ