মঙ্গলবার, ৯ জুন ২০২৬

চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
মঙ্গলবার, ৯ জুন ২০২৬



চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর  থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম মেলা ও প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” আগামীকাল চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং এ শুরু হচ্ছে। এমেলা আগামী ১৬ জুন পর্যন্ত চলবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় এবং কনস্যুলেট জেনারেল, কুনমিং এর সহযোগিতায় এবছর বাংলাদেশের রেকর্ডসংখ্যক ১০১টি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করছে।
কুনমিং এর Dianchi International Convention & Exhibition Centre এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মেলায় বিশ্বের ৬৮ টি দেশ হতে ২৩০০ এক্সিবিটর অংশগ্রহণ করবে।

এ বছর মেলায় বাংলাদেশ থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে। ০৬ (ছয়) দিন ব্যাপী আয়োজিত The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” মেলার উদ্বোধনী দিনে থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন এবং মূল মেলার উদ্বোধন হবে। মেলার দ্বিতীয় দিন Bangladesh Day পালন করা হবে। উক্ত অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এমপি উপস্থিত থাকবেন। এছাড়া ইউনান প্রদেশের গভর্নর ও অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বাংলাদেশ ডে তে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফ কি নোট স্পীকার হিসেবে বক্তব্য প্রদান করবেন। বাংলাদেশ প্যাভিলিয়নে টেক্সটাইল, রেডিম্যাড গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, সিরামিকস, হস্তশিল্প, পাটজাত পণ্য, লেদার গুডস সেক্টরের পণ্যাদি প্রদর্শিত হচ্ছে।
প্যাভিলিয়নে অংশগ্রহণকারী বাংলাদেশী প্রতিষ্ঠানসমূহ সারা বিশ্ব হতে মেলায় আগত আগ্রহী দশনার্থী/ক্রেতা/বিপণনকারী এবং পাইকারী-খুচরা ব্যবসায়ী প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং B2B নেটওয়াকিং -এর মাধ্যমে ব্যবসায়িক সম্পক গড়ে তুলবেন। ছয় দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের উদ্যমী উৎপাদক, রপ্তানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ এবং B2B নেটওয়াকিং-এর মাধ্যমে চীনের বাজারে-বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে এবং পণ্যাদি রপ্তানিতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১:২০:৩৯   ২৩ বার পঠিত