সদরপুরে ফরিদপুর জেলার নবাগত ডিসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে ফরিদপুর জেলার নবাগত ডিসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৯ জুন ২০২৬



সদরপুরে ফরিদপুর জেলার নবাগত ডিসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম-এর সঙ্গে সদরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ দরবার হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, ইমাম, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে জেলা প্রশাসক দিনব্যাপী সদরপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন। সফরসূচি অনুযায়ী তিনি কুমার নদের ভাঙনপ্রবণ এলাকা ও নদী পুনর্খনন কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলা ভূমি অফিস, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ এবং নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

এছাড়া তিনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তার জন্য চেক বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্মার্ট নাগরিক কার্ড বিতরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম ও সেবামূলক উদ্যোগের প্রদর্শনী পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ও পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত ব্যক্তিদের মতামত শোনেন। তিনি জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং উত্থাপিত সমস্যাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪০:২১   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ