কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত,ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত,ব্যাপক ক্ষয়ক্ষতি
মঙ্গলবার, ৯ জুন ২০২৬



কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত,ব্যাপক ক্ষয়ক্ষতি

ডাসার(মাদারীপুর)উপ‌জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার রমজানপুর ইউ‌নিয়‌নের উত্তর চর আইর কান্দি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
​

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা রেজাউল হাওলাদারের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ঘরের গবাদি পশুও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
​

সবকিছু হারিয়ে বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।
​

এদিকে সর্বস্ব হারানো এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং দ্রুত সরকারি সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫৬   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ