বুধবার, ১০ জুন ২০২৬

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার প্রতিরোধে সুনামগঞ্জে আলোচনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার প্রতিরোধে সুনামগঞ্জে আলোচনা
বুধবার, ১০ জুন ২০২৬



বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার প্রতিরোধে সুনামগঞ্জে আলোচনা

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার প্রতিরোধে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা ড. আল-মিনান নূর, ইসলামী ফাউন্ডেশন সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা তথ্য অফিসার শুভ রায় সুমন, শিশু একাডেমির কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী, ইমাম মাওলানা আব্দুর রকিব, লিডার ফায়ার সার্ভিস মো. সোহেল রানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করতে হবে। কোনোভাবেই যাহাতে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন কোনো বক্তব্য উপস্থাপন, তথ্য বিকৃত করতে না পারে সেজন্য আইজনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। পারিবারিক ও সামাজিক বন্ধনকে আরো দৃঢ় হতে হবে। মেধাবী শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা সবাইকে দেশপ্রেমিক হতে হবে। তাহলেই সমাজ থেকে সমস্ত অনৈতিক কর্মকান্ড রোধ করা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১৫   ৯৮ বার পঠিত