বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬



বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বালক শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার ‌
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতিক্রমে আয়োজিত এ সেশনে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ বার্তা, বয়সন্ধিকালীন পরিবর্তনের সময় করণীয় এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সেশনটি পরিচালনা করেন সংশ্লিষ্ট শাখার জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাসুদেব দাস এবং কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) সীমা আক্তার। তারা শিক্ষার্থীদের মানসিক সুস্থতা বজায় রাখা, বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা এবং মাদকের কুফল থেকে দূরে থেকে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, কিশোর বয়সে সঠিক দিকনির্দেশনা ও সচেতনতা শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেশন শেষে শিক্ষার্থীরা আলোচ্য বিষয়গুলো নিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:২০   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ