শনিবার, ১৩ জুন ২০২৬

ফরিদপুরের কানাইপুরে ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের কানাইপুরে ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন ২০২৬



ফরিদপুরের কানাইপুরে ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদে ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা ও প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এমপির পক্ষে মহানগর বিএনপির সাবেক সভাপতি মো. রেজোয়ান ইসলাম।
এসময় বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোজাম্মেল হক, কানাইপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, ইউপি সদস্য মো. লিয়াকত শেখসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সমাবেশে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য পরিবহন সুবিধা, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, নৈতিক অবক্ষয় রোধ, মানবিক মূল্যবোধের বিকাশ, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে ঢাকা থেকে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আব্দুল জলিল।
আলোচনা সভায় কানাইপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার আনুমানিক ৬০০ থেকে ৭০০ জন মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতামূলক বিষয়ে উপস্থিত জনসাধারণকে অবহিত করা হয়।

বাংলাদেশ সময়: ২২:০৭:৪১   ৯ বার পঠিত