৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামালপুরের এক যুবদল নেতাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ অক্টোবর ভোরে ধনবাড়ী পৌরশহরের কিসামত ধনবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলফাজ হোসাইন (৪০) এবং একই এলাকার আমান উল্লাহ (২৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দিকনির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। ৯ অক্টোবর ভোর ৫টা ১০ মিনিটের দিকে ধনবাড়ী থানার এসআই (নিরস্ত্র) মো. আরিফুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কিসামত ধনবাড়ী এলাকার আমবাগান মোড় থেকে ধোপাবাড়ী মোড়গামী রাস্তার ওপর অভিযান চালায়।

​এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২১ হাজার টাকা মূল্যের ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ ঘটনায় ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৯, তারিখ: ০৯/১০/২০২৬ ইং)।

​ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুস সালাম সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০৪   ৫৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ