ফরিদপুরে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন ২০২৬



ফরিদপুরে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : সনাতনী ঐক্য ধারার উদ্যোগে বন্ধু কুন্ডে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গোয়ালচামট শ্রীধাম শ্রী অঙ্গনের ‌ অবস্থিত বন্ধু কুন্ডে এ ধর্মীয় অনুষ্ঠানটি গীতাপাঠের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।

পরে শ্রীশ্রী রাধাকৃষ্ণের পূজা, বরণ ও আরতির মাধ্যমে মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এরপর সুসজ্জিত নৌকায় শ্রীশ্রী রাধাকৃষ্ণকে অধিষ্ঠিত করে ভক্তিমূলক কীর্তন ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে নৌকা বিহার সম্পন্ন করা হয়।
নৌকা বিহারকে কেন্দ্র করে বন্ধু কুন্ডের চারপাশে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর ,ধর্মীয় ‌ পরিবেশ।
শতাধিক প্রদীপের আলো, কীর্তনের ধ্বনি এবং ভক্তদের উচ্ছ্বাসে পুরো এলাকা ভরে ওঠে ধর্মীয় আবহে।
আয়োজকরা জানান, সনাতন ধর্মের ঐতিহ্য, সংস্কৃতি ও ভক্তিমূলক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

বাংলাদেশ সময়: ২২:২৭:২৬   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ