‘ঋণনির্ভর বাজেট’ পুনর্বিবেচনার আহ্বান জামায়াত নেতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ঋণনির্ভর বাজেট’ পুনর্বিবেচনার আহ্বান জামায়াত নেতার
শনিবার, ১৩ জুন ২০২৬



‘ঋণনির্ভর বাজেট’ পুনর্বিবেচনার আহ্বান জামায়াত নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসনাত আব্দুল হালিম প্রস্তাবিত জাতীয় বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তার দাবি, বাজেটে প্রায় দুই লাখ কোটি টাকার ঋণনির্ভর ঘাটতি রাখা হয়েছে, যার অর্থায়ন বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা নেই।

শনিবার (১৩ জুন) দুপুরে পিরোজপুরের জিয়ানগর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাজেট নিয়ে বিভিন্ন মহল থেকে যে প্রতিক্রিয়া এসেছে, সরকার সেগুলো বিবেচনায় নিয়ে জনগণের প্রত্যাশার আলোকে বাজেট পুনর্বিবেচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘জনগণের সরকার হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের মতামত ও চাহিদাকে গুরুত্ব দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘জনগণের প্রত্যাশার বিপরীতে কাজ করলে রাজনৈতিক দলগুলোকে তার মূল্য দিতে হয়।’ এ প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণ যে রায় দিয়েছে, তা মেনে নেওয়া গণতান্ত্রিক চর্চার অংশ।’ জনমতের বিরোধীতা করলে রাজনৈতিকভাবে নেতিবাচক পরিণতি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জেলা পরিষদের প্রশাসক নিয়োগের বিষয়েও তিনি সমালোচনা করেন। তার মতে, স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্ব দেওয়ার যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল, বাস্তবে তার সঙ্গে সাংঘর্ষিক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আমির তাফাজ্জল হোসাইন ফরিদ ও জেলা সেক্রেটারি জহিরুল হক।

এ ছাড়াও অনুষ্ঠানে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাসিম সাঈদীসহ দলের বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:৪৫   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ