মধুখালীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬



মধুখালীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মধুখালী উপজেলা প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ জুন সোমবার বেলা ১১ টায় উপজেলার হলরুমে অনুষ্ঠিত ​সভায়, সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওশনা জাহান।

উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তানজিম নাইম, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা পবিত্র কুমার,

দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সি আখতারুজ্জামান, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ মধুখালি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ অন্যান্যরা। বক্তারা আইন শৃঙ্খলা উন্নতি, মাদক ও বাল্যবিবাহ নির্মূল,বাজার ব্যবস্থা তদারকি, ইভটিজিং প্রতিরোধ, জাটকা মাছ নিধন করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ে অফিস করার জন্য সবাইকে অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৬:০৪:২৫   ৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অবিশ্বাস্য, বিশ্বকাপে স্পেনের বিপক্ষে স্মরণীয় ড্র কেপ ভার্দের
আল কোরআন ও আল হাদিস
দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই কে কাজে লাগাতে হবে - পানিসম্পদ মন্ত্রী
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সড়ক পরিবহন মন্ত্রী
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ