মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬



প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। সে সময় ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান এবং দরিদ্র নারীদের মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল।

তিনি বলেন, পরবর্তী সময়ে প্রকল্পটি ধারাবাহিকভাবে এগিয়ে না যাওয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। বর্তমান সরকার এ জাতের ছাগলের ঐতিহ্য ও সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রী আরও বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। মহিষের জাত সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা ও উন্নয়ন কার্যক্রমও জোরদার করা হয়েছে।

পরে, তিনি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে, মন্ত্রী মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:১৬   ১০ বার পঠিত