স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন‌্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন‌্য সাক্ষাৎ
বুধবার, ১৭ জুন ২০২৬



স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন‌্য সাক্ষাৎ

বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানীতে জাপানী রাষ্ট্রদূতকে জাতীয় সংসদের স্পীকারের আহ্বান

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. রাইদা শিনচি আজ বুধবার সংসদ কার্যালয়ে সৌজন‌্য সাক্ষাৎ করেন।
এসময় স্পীকার জাপানকে দীর্ঘদিনের পরীক্ষিত, অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের জন‌্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি জাপানে রপ্তানির জন‌্য স্পীকার জাপানের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের শর্তহীন বিনিয়োগের জন‌্য স্পীকার জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। স্পীকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দিকের শিল্পোন্নত দেশগুলোর মধ‌্যে জাপান একটি হওয়ার বিষয়টি শ্রদ্ধার সাথে স্বরণ করেন।

জাপানের রাষ্ট্রদূত মি. রাইদা শিনচি বলেন, বাংলাদেশ-জাপানের মধ‌্যকার সুদৃঢ় সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের মধ‌্যে আন্তরিকতা ও সহানুভূতির মেলবন্ধন। তিনি বলেন, জাপান সরকার বাংলাদেশ-জাপান কৌশলগত অংশিদারিত্ব, বাংলাদেশের অর্থনীতিতে সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ‌্য সম্প্রসারণ ও বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে।

রাষ্ট্রদূত বলেন ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে জাতিসংঘ, জাপানসহ আন্তর্জাতিক পর্যবেক্ষ দল সর্বজন গ্রহণযোগ‌্য, নিরপেক্ষ, ‍সুষ্ঠু ও অবাধ হয়েছে বলে রির্পোট দিয়েছে। নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা ফিরে আসায় বাংলাদেশে জাপানের চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি পেয়েছে বলে রাষ্ট্রদূত স্পীকারকে অবহিত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার র্নিবাচিত হওয়ায় রাষ্ট্রদূত স্পীকারকে অভিনন্দন জানান।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব‌্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া ও জাপান এ‌্যাম্বেসির দ্বিতীয় সচিব মি. নিশি ইউকি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:১৭   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ