শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
বুধবার, ১৭ জুন ২০২৬



শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ বছর শিক্ষা খাতে জিডিপির দুই ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে।
এই বাজেট বরাদ্দের সর্বোত্তম ব্যবহার করতে হবে।

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ‘ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ, যা গড়ে তোলেন শিক্ষকরা। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য।
সেজন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতকে (টিভেট) বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

এহছানুল হক মিলন বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও দেশের নেতৃত্বে দেবে। তাই আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সমাজসেবা ও জাতি গঠনে আত্মনিয়োগ করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রইস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হলো। মোট চারটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদভুক্ত ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের ১০৪ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:১৭:১৫   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ