![]()
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে মেঘনা ফেরিঘাট এলাকায় ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলো রাজধানীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে মো. কায়েস ভূঁইয়া এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ।
জানা যায়, বুধবার দুপুরে একে স্কুল অ্যান্ড কলেজের সাত শিক্ষার্থী বন্ধু মিলে মেঘনা নদীতে গোসলে নামে। কিছুক্ষণ পর পানিতে নামার পরই কায়েস ও মেরাজ নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জুন-২ এর উপ-সহকারী পরিচালক ওসমান গণি জানান, সাতজন বন্ধু গোসলে নামার পর দুইজন পানিতে তলিয়ে যায়। পরে ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব হাসান তাদের মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২৩:৫৩:১৩ ১৯ বার পঠিত