পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানেরা সাহসী - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানেরা সাহসী - স্পীকার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানেরা সাহসী - স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, “আমি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, রাওয়ার সদস্য হওয়া তেমনি গৌরবের।সামরিক বাহিনীতে আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।”

তিনি আজ রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) কর্তৃক আয়োজিত “ভেটেরানস ডে” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে ব্যাপৃত করা খুব গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যগণ নিজেদের জীবন উৎসর্গ করতে কখনো কার্পণ্য বোধ করে নাই। তিনি বলেন, ১৯৭১ সালে ইস্টবেঙ্গল রেজিমেন্টের ৫টি ব্যাটালিয়ন সেনাবাহিনীর ৫টি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। মহান মুক্তিযুদ্ধের পর ইস্টবেঙ্গল রেজিমেন্টের কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল।

স্পীকার বলেন, স্বাধীনতার অব্যবহিত পরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রশিক্ষণবিহীন এদেশের আপামর জনতা অস্ত্র হাতে নিয়েছিল। তিনি বলেন, পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানেরা সাহসী।

স্পীকার আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছিল। দেশের উন্নয়নে গণতন্ত্র ছাড়া বিকল্প পথ নেই। বিগত ১৫ বছরের ইতিহাস দুঃশাসনের ইতিহাস। ২৪ এর গণ অভ্যুত্থানে এদেশের ছাত্রজনতা তাদের বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্যত সঙ্গিনের সামনে আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, সামরিক বাহিনী এই অভ্যুত্থানে সহায়ক ভূমিকা পালন করেছে।

স্পীকার এসময় সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে যুদ্ধের স্মৃতিচারণ করেন এবং আবেগাক্রান্ত হয়ে পড়েন। অসীম সাহসিকতা এবং ধৈর্যের সাথে মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে অংশগ্রহণের মাধ্যমে জাতির গৌরবগাঁথায় নিজেকে জড়ানোর ইতিহাস তুলে ধরেন। তিনি এমসি কলেজ যুদ্ধে কর্ণেল মোদাচ্ছির আলী খানের সম্মুখ সমরে অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্ট বেঙ্গলের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সেনা কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫৯   ২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানেরা সাহসী - স্পীকার
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ
ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
রাজধানীর চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া
প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন : হুইপ দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ