ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



---

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে কানাইপুর বাজার সংলগ্ন স্বাধীন ফল ভান্ডারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ মোল্লা ফরিদপুর সদর উপজেলার রশিদনগর এলাকার আফসার উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ মোল্লা মোটরসাইকেলযোগে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে কানাইপুর বাজার সংলগ্ন স্বাধীন ফল ভান্ডারের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ইটবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২:০৫:৪০   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ