ফরিদপুর সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



ফরিদপুর সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ফরিদপুর সদরে সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ‌অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম. আসজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকল্পের আওতায় বিতরণকৃত ভেড়া চরাঞ্চলের সুফলভোগী খামারিদের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং প্রাণিসম্পদ খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও স্বনির্ভর করবে।
অনুষ্ঠান শেষে সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২:০৪:৩৩   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ